ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহ ভাজন আটক! তীব্র চাঞ্চল্য…


ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: আবারোও ভারতের মাটিতে আটক এক সন্দেহভাজন বাংলাদেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জনৈক ওই বাংলাদেশি ব্যক্তি দীর্ঘ সময় ধরে ভারতের মাটিতে বসবাস করছিল। এসএসবি এর ৩৪তম ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয় জনৈক ওই ব্যক্তিকে। জেলা কোচবিহারের সাহেবগঞ্জ ও দিনহাটা থানার পুলিশ আটক করে ব্যক্তিকে। জনৈক ওই আটক হওয়া বাংলাদেশি ব্যক্তির নাম উমর ফারুক বেপারী।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, "৩৪তম ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সাহেবগঞ্জ থানা এবং জেলা পুলিশ প্রশাসন সন্দেহভাজন ব্যক্তির উপর নজর রাখছিল। এরপর সাহেবগঞ্জ পুলিশ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে সন্ধ্যা ৬:০০ টায় বিশেষ অভিযান চালিয়ে আটক করে তাঁকে। চৌধুরী হাট এলাকা থেকে তাঁকে আটক করা সম্ভব হয়।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, "জনৈক ব্যক্তি উমর ফারুক বেপারী তাঁর বাবার নামে ভুয়া পরিচয় ব্যবহার করে ভারতে বসবাস করছিল। আটক করার পর বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মামলার বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে। তাঁকে আদালতে হাজির করা হলে সাত দিনের পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে জনৈক ব্যক্তির সঙ্গে অন্য কোনোও যোগসূত্র রয়েছে কিনা সেই সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।"

পশ্চিমবঙ্গের একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রান্তিক জেলা কোচবিহার। সেখান থেকে এভাবে বাংলাদেশী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কিছুটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।