পোস্টগুলি
সমস্ত খবর
ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহ ভাজন আটক! তীব্র চাঞ্চল্য…
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: আবারোও ভারতের মাটিতে আটক এক সন্দেহভাজন বাংলাদেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জনৈক ওই বাংলাদেশি ব্যক্তি দীর্ঘ সময় ধরে ভারতের মাটিতে বসবাস করছিল। এসএসবি এর ৩৪তম ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয় জনৈক ওই ব্যক্তিকে। জেলা কোচবিহারের সাহেবগঞ্জ ও দিনহাটা থানার পুলিশ আটক করে ব্যক্তিকে। জনৈক ওই আটক হওয়া বাংলাদেশি ব্যক্তির নাম উমর ফারুক বেপারী। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, "৩৪তম ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সাহেবগঞ্জ থানা এবং জেলা পুলিশ প্রশাসন সন্দেহভাজন ব্যক্তির উপর নজর রাখছিল। এরপর সাহেবগঞ্জ পুলিশ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে সন্ধ্যা ৬:০০ টায় বিশেষ অভিযান চালিয়ে আটক করে তাঁকে। চৌধুরী হাট এলাকা থেকে তাঁকে আটক করা সম্ভব হয়।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, "জনৈক ব্যক্তি উমর ফারুক বেপারী তাঁর বাবার নামে ভুয়া পরিচয় ব্যবহার করে ভারতে বসবাস করছিল। আটক করার পর বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মামলার বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে। তাঁকে আদালতে হাজির করা হলে সাত দিনের পুলিশি রিমান্ডে রাখার নির...
भारतीय ज़मीन पर बांग्लादेशी संदिग्ध गिरफ्तार! ज़बरदस्त उत्साह…
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
डेली लाइफ़ 24 न्यूज़ कूचबिहार ब्यूरो: एक बार फिर, भारतीय ज़मीन पर एक संदिग्ध बांग्लादेशी को गिरफ्तार किया गया है। मिली जानकारी के मुताबिक, एक बांग्लादेशी व्यक्ति लंबे समय से भारतीय ज़मीन पर रह रहा था। इस व्यक्ति को मंगलवार शाम को एसएसबी की 34 वीं बटालियन से मिली खुफिया जानकारी के आधार पर गिरफ्तार किया गया। कूचबिहार ज़िले के साहेबगंज और दिनहाटा थानों की पुलिस ने इस व्यक्ति को गिरफ्तार किया। गिरफ्तार बांग्लादेशी व्यक्ति का नाम उमर फारूक बेपारी है। स्थानीय सूत्रों के मुताबिक, "34 वीं बटालियन से मिली खुफिया जानकारी के आधार पर, साहेबगंज थाना और ज़िला पुलिस प्रशासन संदिग्ध पर नज़र रख रहे थे। फिर, साहेबगंज पुलिस ने 17 फरवरी, 2026 को शाम 6 बजे एक खास ऑपरेशन चलाया और उसे गिरफ्तार कर लिया। उसे चौधरी हाट इलाके से गिरफ्तार किया गया।" पुलिस सूत्रों के मुताबिक, "उमर फारूक बेपारी नाम का एक आदमी अपने पिता के नाम पर नकली पहचान बनाकर भारत में रह रहा था। गिरफ्तारी के बाद, उससे अभी पूछताछ की जा रही है। और मामले के अलग-अलग पहलुओं की जांच की जा रही है। जब उसे कोर्ट में पेश किया ग...
Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বাথরুমে যা করছিল পরীক্ষার্থী! ধরা পড়তেই তুমুল হইচই…
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনেই সমস্যা তৈরি হল জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা এলাকায়। ঘটনার রেশ গড়াল এক মাধ্যমিক পরীক্ষার্থীর এই বছরের মতন পরীক্ষা বাতিল করা পর্যন্ত। ঘটনার সূত্রপাত হয় এদিন ভূগোল পরীক্ষাকে কেন্দ্র করে। অন্যান্য দিনের মতোই পরীক্ষা শুরু হয়েছিল। তবে পরীক্ষার মাঝেই ঘটল বিপত্তি। দিনহাটা ২ নং ব্লকে এক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সহ ধরা পড়ল এক পরীক্ষার্থী। সেটাও আবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় কর্তব্যরত ইনভিজিলেটরদের। এরপর গোটা বিষয়টি নজরে রেখে পর্যবেক্ষণ শুরু করেন ইনভিজিলেটরেরা। কিছুক্ষণ পরে ওই পরীক্ষার্থী বাথরুমে যাওয়ার অনুমতি নিয়ে বাথরুম যায়। তবে এক ইনভিজিলেটর সেই পরীক্ষার্থীর পিছু নেন। বাথরুমে পৌঁছতেই ইনভিজিলেটরের নজরে পড়ে পরীক্ষার্থীর কাছে রয়েছে একটি মোবাইল ফোন। ইনভিজিলেটরকে দেখে পরীক্ষার্থী মোবাইলটি বাথরুমের পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন সেই ইনভিজিলেটর।" আরোও জানা যা...
Cooch Behar News: এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা! যা উদ্ধার হল চমকে যাবেন…
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: শহর কোচবিহার সংলগ্ন রানী বাগান তোর্ষা নদীর ফাঁসিরঘাট। আচমকাই এই এলাকায় ছড়িয়ে পড়ল উত্তেজনা। ঘটনার সূত্রপাত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরাকে কেন্দ্র করে। পরবর্তী সময়ে এলাকায় ছুটে আসেন কোচবিহার জেলা পুলিশের একাধিক অফিসার। এরপরেই উদ্ধার হয় নিষিদ্ধ মাদক দ্রব্য। স্থানীয় এক ব্যক্তি আশরাফ রহমান জানান, "এদিন সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। তাঁদের সন্দেহ হয় সেই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে। এরপর এলাকায় আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে সেই ব্যক্তির কাছ থেকে বেশ কিছুটা নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে। এরপর সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় এলাকা থেকে।" কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "গোপন তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে এদিন আটক করা হয়। শহর কোচবিহার সংলগ্ন রানী বাগান তোর্ষা নদীর ফাঁসিরঘাট এলাকা থেকে ব্যক্তিকে আটক করে পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনৈক ওই ব্যক্তি কাছ থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার নামের নিষিদ্ধ মাদক...
Baby Birth: আচমকাই তীব্র প্রসব যন্ত্রণা! যাত্রীর ফুটফুটে সন্তান জন্ম নিল রেল কামরায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ আলিপুরদুয়ার ব্যুরো: ট্রেনের কামড়াতেই জন্ম নিল এক ফুটফুটে শিশু। আর এই ঘটনায় খুশির হাওয়া রেল যাত্রীসহ শিশুর পরিবারের সকল সদস্যদের মধ্যে। গতকাল নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে জরুরি অবস্থায় এক গর্ভবতী মায়ের প্রসব সম্পন্ন করা হয়। তিস্তা তোর্সা এক্সপ্রেস রেলের কামড়াতেই হয় এই প্রসব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এক যাত্রী পরিবারের সদস্যদের নিয়ে গৌহাটি থেকে বিহারের ভাগলপুরে ফিরছিলেন। গুয়াহাটি-মালদা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন তাঁরা। ট্রেন চলাকালীন সময় আচমকাই শুরু হয় নেহা দেবীর প্রসব যন্ত্রণা। এতেই নিউ আলিপুরদুয়ার স্টেশনেই ট্রেন থেকে নেমে যেতে হয় যাত্রী ও তাঁর পরিবারকে। গর্ভবতী মায়ের এই পরিস্থিতি দেখে আশেপাশে যাত্রীরা খবর দেন আরপিএফ এর মহিলা কর্মীদের। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসেন আরপিএফের হেড কনস্টেবল স্বপ্না দাস। এরপর সেখানে ছুটে আসেন আরপিএফ এবং জিআরপি কর্মীরা। রেলের পক্ষ থেকে তৎক্ষণাৎ চিকিৎসক দলকে খবর দেওয়া হয়। তারপর কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা তিস্তা তোর্সা এক্সপ্রেস এর একটি ফাঁকা কামড়াতেই প্রসবের ব্যবস্...
Bangla News: পাথরের বেডে যা উদ্ধার হল মেখলীগঞ্জে! আতঙ্কে গোটা এলাকা ও পুলিশ কর্মীরা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ধার হওয়া মর্টার শেল হাতে পুলিশ কর্মী ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলীগঞ্জ ব্যুরো: আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ল মেখলীগঞ্জ এলাকায়। আবারো মেখলীগঞ্জ ব্লকের ভোটবাড়ী এলাকায় উদ্ধার হলো মর্টার শেল। যদিও কোনোও ক্ষয়ক্ষতি হয়নি এলাকায়। তবে ঘটনায় বহু উৎসুক মানুষেরা ভিড় জমান এলাকায়। পরবর্তী সময়ে মেখলীগঞ্জ থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মর্টার শেল উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, "এদিন সকালে একটি পাথরের বেড থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। মনে করা হচ্ছে কিছুটা সময় আগে পাহাড়ে হওয়া হর্পা বান। আর সেই কারনেই সেনা ক্যাম্প থেকে ভেসে আসে এই সব মরটা শেল। এদিন সেই মর্টার শেল উদ্ধার হয় মেখলীগঞ্জ ব্লকের একটি পাথরের বেডে। মর্টার শেল উদ্ধারের খবর স্থানীয়রা থানায় জানায় পুলিশ থানায়। পরবর্তী সময়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Bangla News: জীবনের চরম সিদ্ধান্ত নিল যুবতী! তারপর যা করল…
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: গলার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের ১৬০ আলোক ঝাড়ি ভান্ডানী থান এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "ওই এলাকার এক বাসিন্দা রতন ঋষির মেয়ের নাম রিম্পা ঋষি। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। এদিন রিম্পা আচমকাই নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। পরিবার লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।" পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।" তবে আচমকাই এলাকার এক যুবতীর এইভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা।
Political News: DYFI লোকাল কমিটির সভাপতির তৃণমূল কংগ্রেসে যোগদান! বাম শিবিরে বড় ধাক্কা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: ডিওয়াইএফআই সভাপতি ইব্রাহিম মিঞা এবং তাঁর দুই সহযোগী সূর্য বর্মন ও সাদ্দাম হোসেনের তৃণমূল কংগ্রেসে যোগদান। এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "ইব্রাহিম মিঞা দীর্ঘ দিন ধরে সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তাঁর হাতেখড়ি। তিনি বামনহাট এলাকায় ডিওয়াইএফআই-এর একজন পরিচিত মুখ ছিলেন। সূর্য বর্মন এবং সাদ্দাম হোসেনও দীর্ঘ দিন ধরে সিপিএমের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের এই আকস্মিক দলত্যাগ সিপিএমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। তাঁদের দলত্যাগ সিপিএমের সাংগঠনিক কাঠামোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।" যোগদান অনুষ্ঠানে তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, "তৃণমূলে যোগদান নতুন কিছু নয়। তবে আজ যাঁরা যোগদান করলেন, তাঁদের যোগদান সিপিএমের জন্য একটি বড় ক্ষতি। মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তাঁর...
Wild Animal: সকাল থেকেই ভুট্টা ক্ষেতে দাপিয়ে বেড়াল বন্যপ্রাণ! আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ নিশিগঞ্জ ব্যুরো: এদিন আচমকাই আবারোও এলাকায় প্রবেশ করল বন্যপ্রাণ। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বুধবার সকাল থেকেই বাইসনটি দাপিয়ে বেড়ায় কোচবিহার ১ নং ব্লকের বিভিন্ন এলাকায়। বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও এলাকায় পৌঁছান বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "সকাল থেকে মোয়ামারি, বাঘমারা, গিরিয়ারকুঠি সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব বাইসনটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষদের মধ্যে। বাইসনটি লোকালয়ে প্রবেশের পর ঘন ভুট্টাখেতে বারবার লুকিয়ে পড়তে শুরু করে। এরফলে বাইসনটিকে কাবু করতে বেশ কিছুটা বেগ পেতে হয় বন দফতরের কর্মীদের। যদিও পড়ে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় বৈশনটিকে।" বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, " ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গিরিয়ারকুঠি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টা এলাকায় আশ্রয় নেয় বাইসনটি। এরপর সেই ভুট্টা খেতেই ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় বাইসনটিকে। পরে সেটিকে পাতলাখাওয়া বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কর...
Bangla News: ভারতে প্রবেশ করে ভারতের নামে কুকথা! সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকের সঙ্গে যা ঘটল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: নিজের দেশের শিক্ষা পদ্ধতিতে ভরসা নেই। সেজন্যই ছেলের পড়াশোনার জন্য প্রতিবেশী দেশ ভারতে পাঠিয়েছিলেন বাংলাদেশের এক নাগরিক। পরীক্ষা শেষের পর ছেলেকে বাড়ি নিয়ে যেতে ভারত-বাংলাদেশের কোচবিহার সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন ভারতে। ভারতে ঢুকেই তিনি শুরু করেন ভারত-বিরোধী মন্তব্য করা। আর এই ঘটনার জেরেই আটক করা হয় জনৈক ওই বাংলাদেশী নাগরিককে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "ঘটনার সূত্রপাত মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট এলাকায়। বাংলাদেশের বাসিন্দা মহম্মদ আজাদুর রহমান। তাঁর ছেলে পড়াশোনা করে ভারতে। তাঁর পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতে এসেছিলেন আজাদুর রহমান। তবে এদেশে প্রবেশের পর আজাদুর রহমান গাড়ি নিয়ে সমস্যায় পড়েন। তখনই তিনি মেজাজ হারিয়ে ভারতের উদ্দেশে অশ্রাব্য মন্তব্য করতে থাকেন। ঘটনায় স্থানীয়রা ওই বাংলাদেশি নাগরিককে আটকে রেখে পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় গাড়ি ও টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জনৈক ওই বাংল...
Bangla News: মাটির কারবারিদের দৌরাত্ম্য! যা ঘটল তুফানগঞ্জে! ক্ষোভে ফুঁসছে মানুষ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ তুফানগঞ্জ ব্যুরো: ক্রমাগত মাটি কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে উঠেছে বহু এলাকার মানুষ। ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার এই ঘটনায় রাস্তা নষ্টের অভিযোগ নতুন নয়। তবে এবার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলি উল্টে গিয়ে ঘটে গেল মারাত্মক ঘটনা। আর এই ঘটনায় এক নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের নাককাটি গছ গ্রাম পঞ্চায়েতের দ্বিপোরপাড় বটতলা এলাকায়। ঘটনার পর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, "দুর্ঘটনা ঘটার সময় ওই ট্রাক্টরের ট্রলিতে ছিলেন তিনজন। তাঁদের মধ্যে একজন নাককাঠি গাছ গ্রাম পঞ্চায়েতের শ্রীলঙ্কা এলাকার জয় বর্মন। তাঁর বয়স ১৫ বছর। ওই ট্রাক্টরের ট্রলি উল্টে যাওয়ার ঘটনা ঘটার সময় ট্রলিতে থাকা দু'জন পালাতে সক্ষম হয়। তবে বর্মন সেখান থেকে আর বের হতে পারেনি। মুহূর্তে তাঁর মাথার উপরে গিয়ে পড়ে ওই ট্রাক্টরের ট্রলি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় জয় বর্মনের। এই ঘটনার খবর পাওয়ার পর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে...
Bangla News: বেপরোয়া গতিতে অটোর পেছনে সজরে ধাক্কা! পরিযায়ী শ্রমিকের আর ফেরা হলো না বাড়িতে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছবি সৌজন্য - Internet ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আঁতকে উঠলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দিনহাটা-কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায়। এই দুর্ঘটনার ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকার মধ্যে। রাস্তা দিয়ে প্যাসেঞ্জার ভর্তি অবস্থায় যাওয়ার সময় অটোর পেছনে ধাক্কা মানে ডাম্পার। এতেই ঘটনাস্থলেই প্রাণ যায় অটোতে থাকা এক ব্যক্তির। আরোও দুই ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, "এদিন একটি অটোতে করে বাড়ি ফিরছিল কিছু পরিযায়ী শ্রমিক। দিনহাটা কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায় অটোটির পেছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার। সেই ধাক্কাতেই অটো থেকে ছিটকে পড়ে যান এক ব্যক্তি। এতেই ঘটনাস্থলে প্রাণ যায় অটোতে থাকা এক ব্যক্তির। আহত হন অটোতে থাকা আরোও দুই ব্যক্তি। এরপর স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর পাঠান। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।" পুলিশ সূত্রে জানা যায়, "দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম জহুরউদ্দিন শেখ তাঁর বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের বাজার গ...
Bangla News: শোবার ঘরের ওপর আচমকা বিকট আওয়াজ! তারপর যা ঘটল আতঙ্কিত গোটা পরিবার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: আচমকাই বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল গাছ। কোনোও মতন রক্ষা পেলেন বাড়ির ভেতরে থাকা মানুষেরা। এদিন রাতে আচমকাই কিছুটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কোচবিহারের বিভিন্ন এলাকায়। মাথাভাঙা মহকুমা এলাকায় এই হাওয়ার দাপট ছিল বেশ কিছুটা বেশি। ফলে মাথাভাঙা পুর এলাকার ৪নং ওয়ার্ডের এলাকায় ভেঙে পড়ে একটি বড় গাছ। গাছটির ভেঙে পড়ার ফলে একটি বাড়ি বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। তবে কোনোও ক্রমে রক্ষাপান বাড়ির ভেতরে থাকা মানুষেরা। বাড়ির মালিক তাপস সূত্রধর জানান, "এদিন রাতে বেশ কিছুটা ঝোড়ো হাওয়া শুরু হয়। তখন আচমকাই বাড়ির পাশে থাকা একটি বড় গাছ ভেঙে পড়ে বাড়ির টিনের চালের ওপর। সেই মুহূর্তে ঘরের ভেতর বিছানায় শুয়ে ছিল তাঁর ছেলে। গাছ ভেঙে পড়তেই মুহূর্তে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্থ হয়। ঘরের দেওয়ালের ওপরের কিছু ইট ও দেওয়ালের প্লাস্টার ভেঙে পড়ে বিছানার পাশে থাকা টেবিলের ওপর। যদিও এই ঘটনায় তাঁর ছেলের কোনোও ক্ষতি হয়নি। তবে আচমকাই এই ঘটনা ঘটার কারণে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে।" এই ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যদের কাছে ছুটে যান ৪ নং ...
Bangla News: রংবেরঙের এই জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছে শৈশবে! এই টানেই আসছেন অনেকে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: একটির ওপর আরেকটি থরে থরে সাজিয়ে রাখা রয়েছে এই সুন্দর রংবেরঙের গাড়ি গুলি। এই গাড়ি হাতে নিলে যেকোনও মানুষ মুহূর্তেই শৈশবের দিনে ফিরে যেতে পারেন। একটা সময় ছিল যখন এই গাড়িগুলি বাচ্চাদের জন্য ছিল অন্যতম খেলনা। তবে আধুনিকতার এই যুগে ধীরে ধীরে কদর হারাচ্ছে এই গাড়ি। বর্তমান সময়ে জেলার মাথাভাঙা মহকুমা এলাকায় শিব রাত্রির মেলা চলছে। আর এই মেলায় দেখতে পাওয়া গেল এই পুরোনো খেলনা গাড়ি গুলি। মাথাভাঙা এক স্থানীয় বাসিন্দা সজল ভট্টাচার্য জানান, "একটা সময় ছিল যখন এই গাড়ি গুলি ছিল বাচ্চাদের অন্যতম খেলনা। তুমি বর্তমান সময়ে আধুনিকতায় এই পুরনো খেলনা গুলি কদর হারাচ্ছে। শিবরাত্রি মেলায় এই জিনিসগুলি দেখতে পেয়ে অনেকটাই খুশি তিনি।" তিনি আরোও জানান, "আগামী দিনেও যেন এই খেলনা গাড়ি মেলায় আসে সেজন্য বিক্রেতাদের আবেদন জানাবেন তিনি। বাচ্চাটা যাতে পুরনো দিনের এই খেলনাটিকে কিনতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য।" তবে আধুনিকতার যুগে কদর হারানো এই পুরনো দিনের খেলনা আজও নস্টালজিয়া তৈরি করে বহু মানুষের মনে। এই খেলনা গাড়ি হাতে নিলেই অনেক...