Bangla News: অন্ধকারে যা ঘটালো যুবক! পাকড়াও হতেই তুমুল হইচই এলাকায়...
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: জেলা কোচবিহারের তোর্সা বাঁধের ওপরের রাস্তা। সেখানেই ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় আচমকাই তুমুল হইচই। রাস্তায় জড়ো হয়ে রয়েছেন প্রচুর মহিলা। খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে এক যুবককে। মাঝে মধ্যেই দুই-একজন মহিলা তেড়ে গিয়ে সপাটে চড় বসাচ্ছেন যুবকের গালে। যুবক এই পরিস্থিতি থেকে বাঁচতে রীতিমত কাতর আর্তনাদ করছে। তবে উপস্থিত কেউ তাঁকে সাহায্য করছেন না। ঘটনার বিষয়ে জিজ্ঞেস করতেই স্থানীয় এক বাসিন্দা মহিলা সীমা দাস জানান, "যুবকের বাড়ি এই এলাকাতেই। আগেও নাকি তাঁকে এলাকার মানুষেরা পাকড়াও করেছিল। তবে এবারে একেবারে হাতেনাতে ধরে ফেলা হয়েছে তাঁকে। যুবকের বাড়ির পাশের এক বাড়ির টোটো গাড়ির থেকে ব্যাটারি চুরি করেছে সে। বিষয়টি জানাজানি হওয়ার কারণেই তাঁকে বেঁধে রাখা হয়েছে খুঁটির সঙ্গে। কোতোয়ালি থানার পুলিশকে খবর পাঠানো হয়েছে।" এরপর টোটোর মালিক অমিতাভ চৌধুরীর মা অনিতা চৌধুরী সামনে এগিয়ে আসেন। অনিতা চৌধুরী জানান, "আগেও এই যুবক তাঁদের টোটো গাড়ির ব্যাটারি চুরি করেছে। তবে এবারে সে টোটো গাড়ির চারটি ব্যাটারি একসঙ্গে চুরি করেছে। তাঁর ছেলে...