Cooch Behar News: ৯ বছরের বাচ্চা মেয়ের সঙ্গে যা করলেন ৪৫ বছর বয়সী ব্যক্তি! বিক্ষোভে ফেটে পড়ল গোটা এলাকা
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: আর জি কর-এর ঘটনা নিয়ে জেলায় চলছে প্রতিনিয়ত প্রতিবাদ। তবে এত প্রতিবাদের মাঝেই কোচবিহারের চান্দামারী এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চান্দামারীর রাজপুর এলাকায় এক ৯ বছরের বাচ্চা মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বয়স ৪৫ বছর। ঘটনায় মুহুর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষেরা। এছাড়া নির্যাতিত বাচ্চাটির পরিবারের পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "সন্ধ্যে নাগাদ বাচ্চা মেয়েটি দোকানে যাওয়ার সময় আচমকাই মেয়েটিকে আটক করে এলাকার ওই অভিযুক্ত ব্যক্তি। তারপর সেই বাচ্চা মেয়েটিকে জোরকরে পাশের এক ঝোপে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে সেই ব্যক্তি। ঘটনার খবর বাচ্চাটির বাড়িতে গিয়ে বলতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখতে শুরু করে। এরপর লিখিত ভাবে ঘটনার অভিযোগ জানানো হয় থানায়।" কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান...