News Update: বৃষ্টিতে মাঠে ধান কাটছিল! বজ্রপাতে প্রাণ গেল ১৫ বছর বয়সি নাবালকের
ডেইলি লাইফ ২৪ নিউজ শীতলকুচি ব্যুরো: আচমকাই বজ্রপাতে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার অন্তর্গত গোসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই মৃত্যুকে কেন্দ্র করে মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃত ওই নাবালকের নাম দ্বীপজয় বর্মন এবং তাঁর বয়স ১৫ বছর। পুলিশ এসে মৃত ওই নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো পাঠায় মাথাভাঙা মর্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "আকাশ প্রচণ্ড খারাপ ও বৃষ্টি থাকায় জমির ধান কাটার প্রয়োজন ছিল। সেজন্য দ্বীপজয় বর্মন এদিন জমিতে ধান কাটতে যায়। ধান কাটার কাজ করার সময় আবারও বৃষ্টি নামে। তখনই হঠাৎ বজ্রপাত হওয়ার কারণে গুরুতর জখম হয় দ্বীপজয়। দ্রুত পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁকে মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানিয়ে দেন। তখনই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, "বর্তমান সময়ে দ্বীপজয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর দেহ দেওয়া হবে পরিবারের কাছে।" ...