পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

News Update: ছোট গাড়ির ও বাইকের মুখোমুখি সংঘর্ষ! যা ঘটল তারপর…

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মুহূর্তেই ঘটনাস্থলে মৃত্যু হল এক বাইক চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন ডাওয়াগুড়ি এলাকায়।  স্থানীয় সূত্রে জানতে যায়, 'কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই বাইক চালক। উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছোট গাড়িটির চালক ছিলেন একজন মহিলা। এই ঘটনায় মুহূর্তে মৃত্যু হয় মারুগঞ্জের বাসিন্দা ওই জনৈক বাইক চালকের।" পুলিশ সূত্রে জানা যায়, "ডাওয়াগুড়ি এলাকায় ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই ঘটনায় ওই মহিলা চালককে গ্রেফতার করা হয়েছে।

News Update: আচমকাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট উদয়ন গুহের! তীব্র চাঞ্চল্য দিনহাটায়

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো:  দিনহাটা মহকুমা হাসপাতালে বর্তমান সময়ে অধিক সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র! জেলা হাসপাতালে রোগী রেফার হলেই দালালের মাধ্যমে পৌঁছে যাচ্ছে নার্সিংহোমে। সেখানেই অপারেশন করছেন খোদ মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। ফলে মোটা টাকা বিল গুনতে হচ্ছে গরীব দুঃস্থ রোগীর আত্মীয় পরিজনদের। এমন অভিযোগ পেয়েই রীতিমত ক্ষুব্ধ হয়ে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর পোস্ট করেছেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি লিখেছেন, "দিনহাটায় কিছু ডাক্তার আবার ডাকাতি শুরু করেছে। এদের দাওয়াই দরকার।" তবে মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় এহেন পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে দিনহাটা জুড়ে।

Cooch Behar News: প্রাচীণ ঐতিহ্য মেনে সম্পন্ন হল মদন কাম পুজো! কেন হয় এই পুজো জানেন?

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: রাজ আমলের প্রাচীন রীতি-প্রথা ও ঐতিহ্য মেনে মদনমোহন বাড়িতে করা হল মদন কাম পুজো। রীতি অনুসারে, এই পুজোতে ভুল করে মদনমোহন দেব গাঁজা ও ভাং খেয়ে ফেলেন। সেই কারণে আগামীকাল সন্ধ্যায় তাঁকে প্রায়শ্চিত্ত করতে হবে। এজন্য বানেশ্বর, ষান্ডেশ্বর এবং গুঞ্জবাড়ি থেকে বিগ্রহ আসবে মদনমোহন বাড়ি মন্দিরে। সেখান থেকে মদনমোহন তাঁদেরকে সাক্ষী রেখে সাগরদিঘিতে যাবেন নৌকাবিহার করতে। মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, "দ্বাদশীতে কাঠামিয়া মন্দিরের সামনে কয়েকটি বাঁশে কাপড় পরানো হয়। এরপর চতুর্দশীর দিন সকালে পুজো করা হয় মদনমোহন মন্দিরে। বিশেষ এই পুজোর পুরোহিত থাকেন খগপতী মিশ্র। তারপর সন্ধ্যে বেলায় হয় সন্ধ্যে আরতি। মঙ্গলবার বিশেষ পুজোর পর পূর্ণিমার সন্ধ্যায় সাগরদিঘিতে নৌকাবিহার করেন মদনমোহন দেব।" কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক কৃষ্ণগোপাল ধারা জানান, "এদিন মদনকাম পুজো দেখতে অনেক মানুষ মদনমোহন বাড়িতে ভিড় করেন। রাজ আমল থেকেই এই নিয়ম মেনে পুজো হয়ে আসছে মন্দিরে। আগামীকাল মদনমোহন দেব যাবেন সাগরদিঘিতে নৌকাবিহারে।" রাজ আমলের ঐত...

News Update: অস্তিত্বহীন নম্বর প্লেট লাগিয়ে চলছিল ট্রাক! যা ঘটলো ভারত-বাংলাদেশ সীমান্ত চ্যাংড়াবান্ধায়

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: এক অস্তিত্বহীন নম্বর প্লেট লাগিয়ে চলছিল ট্রাক। আর সেই ট্রাক দিয়েই বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দরে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মেখলিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। মুহূর্তে খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানায় পুলিশ। তারপর পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ জানান, "এদিন একটি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের সার্ক রোড দিয়ে যাচ্ছিল। সেই সময় ট্রাক মালিক সমিতির সদস্যরা ওই ট্রাকের নম্বর প্লেটের সঙ্গে চ্যাসিস নম্বর মিলিয়ে দেখার চেষ্টা করলে তাঁদের সন্দেহ হয়। তাঁরা ট্রাকটিকে আটক করে মালিক সমিতির দফতরের সামনে নিয়ে আসেন। তাঁকে খবর দেওয়া হলে তিনিও আসেন দফতরের সামনে। এসে তিনি দেখেন ট্রাক চালক অস্তিত্বহীন নম্বর প্লেট লাগিয়ে বাংলাদেশে পণ্য নিয়ে যাচ্ছিলেন। তারপর তিনি খবর পাঠান মেখলিগঞ্জ থানায়।" ট্রাক চালককে প্রশ্ন করা হলে সে জানায়, "ট্রাকের মধ্যে যে নম্বর প্...

Cooch Behar News: চুরি গেল প্রতিমার গহনা ও প্রনামী বাক্সের টাকা! চাঞ্চল্য কোচবিহারে…

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এবার প্রকাশ্যে মন্দিরে চুরির ঘটনায় শোরগোল কোচবিহারে। কোচবিহার শহর সংলগ্ন দক্ষিণ খাগড়াবাড়ির তালতলা এলাকায় কালীমন্দিরে হয়েছে এক ঘটনা। তালা ভেঙে প্রতিমার গহনা এবং প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা বিপিনকুমার সিংহ রায় জানান, "এলাকার মানুষেরাই এই মন্দিরটি পরিচালনা করেন। শনিবার ভোরে তারা দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে দেখা যায় প্রতিমার গহনা এবং প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়েছে। দ্রুত খবর পাঠানো হয় থানায়। পুলিশ আসলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, "একটি চুরির মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।" তবে এর আগেও কোচবিহারের একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটেছে সেটাই এখন জানার বিষয়।

Tufanganj News: আচমকাই রাতে শিশু পুত্রকে নিয়ে নিখোঁজ মা! যা ঘটল তারপর…

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ তুফানগঞ্জ ব্যুরো: আচমকাই ছেলেকে নিয়ে রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ। সারারাত তল্লাশির খুঁজে পাওয়া যায়নি তাঁদের। তারপর সকালে বাড়ির কিছুটা দূরেই রায়ডাক নদীর ধার থেকে স্থানীয়রা জীবিত উদ্ধার করে মাকে। তবুও ছেলের সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামাত ফুলবাড়ির কুটিপাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামী দেবজিত দাস জানান, "স্ত্রীর সঙ্গে পরিবারের সম্পর্ক বরাবরই ভালো। তবে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ সে  একমাত্র শিশু পুত্রকে নিয়ে ঘর ছেড়ে আচমকাই নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মা ও শিশুর দেখা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। পরবর্তীতে এই নিয়ে তুফানগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। তারপর শনিবার ভোর ৫টা নাগাদ ওই গৃহবধূকে নদীর পারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়। এরপর পরিবারের সকলে শিশুর সন্ধান জানতে চাইলে মা নিরুত্তর থাকেন। এদিকে শিশুটির খোঁজে রায়ডাক নদীতে চ...

Dinhata News: নির্বাচনের রেশ না কাটতেই রাজনৈতিক হিংসা শুরু! আতঙ্ক এলাকায়…

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো : দিনহাটা: প্রথম দফার নির্বাচনের রেশ কাটেনি এখনও। তবে ইতিমধ্যেই রাজনৈতিক হিংসার ছবি দেখা দিতে শুরু করেছে জেলা কোচবিহারে। কোচবিহারের দিনহাটা মহকুমা বারংবার উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক হিংসার কারণে। এবার শুক্রবার গভীর রাতে দিনহাটার সাহেবগঞ্জ এলাকার কিশামত দশগ্রামের টিয়াদহে তৃণমূল কর্মী সুকুমার মালির বাড়িতে ভাঙচুর চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ওই তৃণমূল কর্মীর বাবা নিবারণ মালি। গোটা ঘটনায় অভিযোগ আঙুল উঠছে বিজেপির বিরুদ্ধে।  জনৈক ওই তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী হেমা মালি অভিযোগ করে জানান, "গতকাল গভীর রাতে বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে একা ছিলেন তিনি। তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। সেইসময় বাড়ির টিনের চালে ক্রমাগত ঢিল ছোড়া শুরু হয়। ভয়ে কোন মতন বাড়ির পাশে থাকা আত্মীয়র বাড়িতে চলে যান হেমা। সেইসময় তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের সময় তাঁর শ্বশুর এগিয়ে যেতেই তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘরে থাকা সোনার গয়না ও টাকাও লুঠপাট করা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কিশামত দশগ্রাম অঞ্চল...

Dinhata News: নির্বাচনের রেশ না কাটতেই এলাকা থেকে উদ্ধার তাজা বোমা! তীব্র চাঞ্চল্য এলাকায়

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সারাদিন কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তি দেখতে পাওয়া গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে তাজা বোমাও উদ্ধার হয়েছে একাধিক। গতকালের পর এদিন আবারও একবার তাজা বোমা উদ্ধার হল দিনহাটার পুঁটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায়। দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে এলাকা থেকে। স্থানীয় মানুষেরা জানান, "এদিন এলাকার এক ব্যক্তি ফনি বর্মনের বাড়ির সামনে থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা পড়ে থাকতে দেখেন। এরপর বাড়ির কাছের ঝোপ থেকে অপর একটি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমা দুটি নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয়।" ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

News Update: আচমকাই উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা! কি ঘটলো কোচবিহার জেলায় জানুন…

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পর্ব সম্পন্ন হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। আর এই ভোট পর্ব সম্পন্ন হতেই। রীতিমতো জয়ের উল্লাসে মেতে উঠলেন জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কোচবিহার শহরের দাস ব্রাদার্স চৌপতি থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।  এই মিছিলটিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে অগ্রিম বিজয় মিছিল। যেটার সম্পর্কে মিছিলের কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। এছাড়া এই মিছিল শুরু হওয়ায় পর মিছিলের নেতৃত্ব দেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

Lok Shabha Election 2024: সকাল সকাল নয়! বিদায়ী সাংসদ ও বিজেপির এবারের প্রার্থী ভোট দিলেন দুপুরে! জানুন কেমন হল তাঁর ভোট?

Lok Shabha Election 2024: সকাল সকাল নয়, বিদায়ী সাংসদ তথা বিজেপির এবারের প্রার্থী ভোট দিলেন দুপুরে! দেখুন ছবি… ১) জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা শুরু হয়েছিল সকাল থেকেই। একদিকে অশান্তি অপরদিকে আবহাওয়ার উত্তাপ। দুইয়ে নাজেহাল সাধারণ ভোটার ২) এরই মাঝে সকাল থেকে শুরু হয়েছিল কোচবিহারের লোকসভা নির্বাচন। সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে ছিল ভোটারের লম্বা নাইল। ৩) বেশিরভাগ দলীয় প্রার্থীরা সকাল সকাল নিজেদের ভোটদান পর্ব শেষ করেন। তবে বিজেপির এবারের প্রার্থী নিশীথ প্রমাণিক সকালবেলা ভোট দিতে আসেননি। ৪) নিশীথ প্রামাণিক ভোট দান করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন দুপুর সাড়ে বারোটা নাগাদ। নিজের বাড়ির পাশের ভোটগ্রহণ কেন্দ্রে তিনি তাঁর ভোট দেন। ৫) ভোট দান করার পর তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানাতে ভোলেননি। তিনি জানান, "তৃণমূল কংগ্রেস যতদিন পর্যন্ত থাকবে। অশান্তি ও হিংসা ততদিন পর্যন্তই থাকবে।"