পোস্টগুলি

জুন, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

News Update: তৃণমুল প্রার্থীর কাছে পরাজিত হয়েছে নিশীথ! অবশেষে ভোটের পর মৎসমুখী করলেন রবীন্দ্রনাথ ঘোষ

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: ২০২৪ লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে না হারানো পর্যন্ত আমিষ খাবেন না বলে পণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। আর তাতেই কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া জয়লাভ করেন। তাই পণ অনুযায়ী অবশেষে মৎসমুখী করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। রবিবার তৃণমূল আয়োজিত একটি সভামঞ্চে উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষকে মাছ খাইয়ে দেন। এদিনের এই সভা মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের জন্য দলকেই দায়ী করেন উদয়ন। তিনি বলেন, "কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের ফল খারাপ হওয়ার পেছনে দলের বিভীষণদের চিহ্নিত করতে হবে। বিভীষণ না থাকলে রাবন পরাজিত হত না।" এছাড়া এদিন তিনি একপ্রকার নাম না করে ঘুরিয়েই রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষও করে বলেন, "কোচবিহারের শহরগুলোতে খারাপ ফলাফলের কারণে চেয়ারম্যান দায় এড়াতে পারে না।" অবশ্য অপরদিকে উদয়নের মন্তব্যে সায় দিয়েছেন জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ফলে সমস্ত অঞ্চল, ব্লক ও জেলা স্তরের অন্যান্য নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। তবে গোটা বিষয় নিয়ে ...

News Update: হঠাৎ করে এই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ! মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক পরিণতি

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: আচমকারী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ! মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা কলেজ হল্ট সংলগ্ন এলাকায়। ঘটনায় মুহূর্তে  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পর স্থানীয় মানুষেরা ছুটে এসে ভিড় জমাতে শুরু করে ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় রেল পুলিশকে ও দিনহাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "মৃত ওই ব্যক্তির নাম প্রবীর ধর। তাঁর বাড়ি দিনহাটা পৌরসভার ১৫ নং ওয়ার্ড এলাকায়। এদিন শিলিগুড়ি জংশনগামী ট্রেনটি যখন বামনহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় দিনহাটা কলেজ হল্টের সামনে ট্রেনটি আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জনৈক ওই ব্যক্তি। দ্রুত খবর পাঠানো হয় মৃত ব্যক্তির পরিবারকে ও রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন ও রেল পুলিশের আধিকারিকেরা। পরিবারের লোকজন তাঁকে চিহ্নিতকরন করেন তারপর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে।" মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে জানতে পারা গিয়েছে, " কর্মস...

News Update: সীমান্ত এলাকায় বজ্রপাতের ঘটনা! প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: দিনহাটার গিতালদহ সীমান্ত এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম এস এনাও। তাঁর বাড়ি মণিপুরে। এদিন ভোরে ইন্দো-বাংলাদেশ সীমান্ত গিতালদহ বর্ডার এলাকায় ডিউটি করছিলেন তিনি। সেই সময় আচমকাই সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তে পরপর দুটি বাজ পড়ার ঘটনায় গুরুতর জখম হন ওই জওয়ান। তারপরেই তাঁর মৃত্যু ঘটে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, "বাজ পড়ার ঘটনায় অচৈতন্য হয়ে পড়েন ওই জওয়ান। তারপর দ্রুত অন্য সেনা জওয়ানরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় দিনহাটা হাসপাতালে। তবে সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক জনৈক ওই জওয়ানকে মৃত বলে জানিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে গিতালদহে ছুটে আসেন বিএসএফের কোচবিহার সেক্টরের ডিআইজি জি এস ধালিয়াল।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, "মৃত ওই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে।" ময়নাতদন্তের তদন্তের পর দেহ তাঁর বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

News Update: শাক তুলতে গিয়েই মহুর্তে সবশেষ! যা ঘটল বৃদ্ধার সঙ্গে

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: রেল লাইনের ধারে শাক তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে দিনহাটার বামনহাটে পাথরশন এলাকায়। ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে মুহূর্তে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ ও বামনহাট জিআরপি এবং আরপিএফ কর্মীরা। মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ। দ্রুত ওই বৃদ্ধার মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দিনহাটায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এদিন বামনহাট পাথরশন এলাকায় রেললাইনের পাশেই শাক তুলছিলেন জনৈক ওই বৃদ্ধা। সেই সময় বামনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। ওই বৃদ্ধার নাম কল্পনা দাস। এবং তাঁর বয়স ৬৫ বছর। তাঁর দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তাঁদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। অপর এক ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং মেয়ে বিবাহিতা। বামনহাট রেলস্টেশন থেকে বামনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছিল। সেই সময় পাথরশন এলাকায় রেললাইনের পাশে শাক তুলছিলেন ওই বৃদ্ধা। ট্রেনটি যে আসছিল তখন তিনি...

News Update: একাধিক অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! ফলাফল ঘোষণা হতেই ঝুলল তালা পঞ্চায়েত দফতরে

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ ভেটাগুড়ি ব্যুরো: শেষ লোকসভা নির্বাচনে পর থেকে ভেটাগুড়ি এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত এই ভেটাগুড়ি এলাকা। তবে নিশীথ প্রামাণিক এবারের লোকসভা নির্বাচনে তৃণমুল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। আর তারপরেই বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি ১ নং ও ২ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ওই দুই গ্রাম পঞ্চায়েত দফতরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের নেতা ভেটাগুড়ি ২নং অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার জানান, "গত একবছর পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি তৃণমুল কংগ্রেস কর্মীদের। গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নামে টাকা নয়ছয় হয়েছে প্রচুর পরিমাণে। পাশাপাশি ওই দুই গ্রাম পঞ্চায়েত দফতরে সরকারি রঙের বদলে করা হয়েছে গেরুয়া রঙ। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই দুই দফতরে।" এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান, "ভোটের ফলাফলের পর এই ধরনের ঘটনা ঠিক নয়। কোনও বক্তব্য থাকলে তা সঠিক উপায়ে অভিযোগ করা যেতেই পারে। তবে...

News Update: গণনাকেন্দ্র থেকে আটক বিজেপির এজেন্ট! তুমুল হইচই কোচবিহার লোকসভা গণনা কেন্দ্রে

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: কোচবিহারের লোকসভা আসনের গণনা কেন্দ্র থেকে বিজেপির এক এজেন্টকে আটক করল পুলিশ। গণনা কেন্দ্রে থেকে দাপুটে ওই বিজেপি নেতা তথা এজেন্ট ব্রজোগোবিন্দ রায়কে আটক করে পুলিশ নিয়ে যায় থানার উদ্দ্যেশ্য। তবে জনৈক ওই বিজেপির এজেন্ট কে কেনো আটক করা হলো। সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছুই জানতে পারা যায়নি। তবে সূত্র মারফত জানতে পারা গিয়েছে, "গণনা চলাকালীন কোন কিছুর বিষয় নিয়ে তিনি অবজেকশন জানিয়েছিলেন। যে কারণে বচসার সৃষ্টি হয়। তারপরে তাঁকে আটক করে নিয়ে যায় গণনা কেন্দ্রে উপস্থিত কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা।" যদিও পুলিশ কিংবা জেলা শাসকের পক্ষথেকে কোন প্রকার মন্তব্য প্রকাশ করা হয়নি এই বিষয় নিয়ে। তবে বিজেপির এক এজেন্টকে এভাবে আটক করার ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপি শিবিরে।