পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Wild Animal: সকাল থেকেই ভুট্টা ক্ষেতে দাপিয়ে বেড়াল বন্যপ্রাণ! আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ নিশিগঞ্জ ব্যুরো: এদিন আচমকাই আবারোও এলাকায় প্রবেশ করল বন্যপ্রাণ। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বুধবার সকাল থেকেই বাইসনটি দাপিয়ে বেড়ায় কোচবিহার ১ নং ব্লকের বিভিন্ন এলাকায়। বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও এলাকায় পৌঁছান বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "সকাল থেকে মোয়ামারি, বাঘমারা, গিরিয়ারকুঠি সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব বাইসনটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্থানীয় মানুষদের মধ্যে। বাইসনটি লোকালয়ে প্রবেশের পর ঘন ভুট্টাখেতে বারবার লুকিয়ে পড়তে শুরু করে। এরফলে বাইসনটিকে কাবু করতে বেশ কিছুটা বেগ পেতে হয় বন দফতরের কর্মীদের। যদিও পড়ে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় বৈশনটিকে।" বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, " ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গিরিয়ারকুঠি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টা এলাকায় আশ্রয় নেয় বাইসনটি। এরপর সেই ভুট্টা খেতেই ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় বাইসনটিকে। পরে সেটিকে পাতলাখাওয়া বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। বাইসনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কর...

Bangla News: ভারতে প্রবেশ করে ভারতের নামে কুকথা! সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকের সঙ্গে যা ঘটল

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: নিজের দেশের শিক্ষা পদ্ধতিতে ভরসা নেই। সেজন্যই ছেলের পড়াশোনার জন্য প্রতিবেশী দেশ ভারতে পাঠিয়েছিলেন বাংলাদেশের এক নাগরিক। পরীক্ষা শেষের পর ছেলেকে বাড়ি নিয়ে যেতে ভারত-বাংলাদেশের কোচবিহার সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন ভারতে। ভারতে ঢুকেই তিনি শুরু করেন ভারত-বিরোধী মন্তব্য করা। আর এই ঘটনার জেরেই আটক করা হয় জনৈক ওই বাংলাদেশী নাগরিককে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "ঘটনার সূত্রপাত মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট এলাকায়। বাংলাদেশের বাসিন্দা মহম্মদ আজাদুর রহমান। তাঁর ছেলে পড়াশোনা করে ভারতে। তাঁর পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতে এসেছিলেন আজাদুর রহমান। তবে এদেশে প্রবেশের পর আজাদুর রহমান গাড়ি নিয়ে সমস্যায় পড়েন। তখনই তিনি মেজাজ হারিয়ে ভারতের উদ্দেশে অশ্রাব্য মন্তব্য করতে থাকেন। ঘটনায় স্থানীয়রা ওই বাংলাদেশি নাগরিককে আটকে রেখে পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় গাড়ি ও টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জনৈক ওই বাংল...

Bangla News: মাটির কারবারিদের দৌরাত্ম্য! যা ঘটল তুফানগঞ্জে! ক্ষোভে ফুঁসছে মানুষ

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ তুফানগঞ্জ ব্যুরো: ক্রমাগত মাটি কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে উঠেছে বহু এলাকার মানুষ। ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার এই ঘটনায় রাস্তা নষ্টের অভিযোগ নতুন নয়। তবে এবার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলি উল্টে গিয়ে ঘটে গেল মারাত্মক ঘটনা। আর এই ঘটনায় এক নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের নাককাটি গছ গ্রাম পঞ্চায়েতের দ্বিপোরপাড় বটতলা এলাকায়। ঘটনার পর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, "দুর্ঘটনা ঘটার সময় ওই ট্রাক্টরের ট্রলিতে ছিলেন তিনজন। তাঁদের মধ্যে একজন নাককাঠি গাছ গ্রাম পঞ্চায়েতের শ্রীলঙ্কা এলাকার জয় বর্মন। তাঁর বয়স ১৫ বছর। ওই ট্রাক্টরের ট্রলি উল্টে যাওয়ার ঘটনা ঘটার সময় ট্রলিতে থাকা দু'জন পালাতে সক্ষম হয়। তবে বর্মন সেখান থেকে আর বের হতে পারেনি। মুহূর্তে তাঁর মাথার উপরে গিয়ে পড়ে ওই ট্রাক্টরের ট্রলি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় জয় বর্মনের। এই ঘটনার খবর পাওয়ার পর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে...

Bangla News: বেপরোয়া গতিতে অটোর পেছনে সজরে ধাক্কা! পরিযায়ী শ্রমিকের আর ফেরা হলো না বাড়িতে

ছবি
    ছবি সৌজন্য - Internet ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আঁতকে উঠলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দিনহাটা-কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায়। এই দুর্ঘটনার ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকার মধ্যে। রাস্তা দিয়ে প্যাসেঞ্জার ভর্তি অবস্থায় যাওয়ার সময় অটোর পেছনে ধাক্কা মানে ডাম্পার। এতেই ঘটনাস্থলেই প্রাণ যায় অটোতে থাকা এক ব্যক্তির। আরোও দুই ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, "এদিন একটি অটোতে করে বাড়ি ফিরছিল কিছু পরিযায়ী শ্রমিক। দিনহাটা কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায় অটোটির পেছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার। সেই ধাক্কাতেই অটো থেকে ছিটকে পড়ে যান এক ব্যক্তি। এতেই ঘটনাস্থলে প্রাণ যায় অটোতে থাকা এক ব্যক্তির। আহত হন অটোতে থাকা আরোও দুই ব্যক্তি। এরপর স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর পাঠান। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।" পুলিশ সূত্রে জানা যায়, "দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম জহুরউদ্দিন শেখ তাঁর বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের বাজার গ...

Bangla News: শোবার ঘরের ওপর আচমকা বিকট আওয়াজ! তারপর যা ঘটল আতঙ্কিত গোটা পরিবার

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: আচমকাই বাড়ির ওপর ভেঙে পড়ল বিশাল গাছ। কোনোও মতন রক্ষা পেলেন বাড়ির ভেতরে থাকা মানুষেরা। এদিন রাতে আচমকাই কিছুটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কোচবিহারের বিভিন্ন এলাকায়। মাথাভাঙা মহকুমা এলাকায় এই হাওয়ার দাপট ছিল বেশ কিছুটা বেশি। ফলে মাথাভাঙা পুর এলাকার ৪নং ওয়ার্ডের এলাকায় ভেঙে পড়ে একটি বড় গাছ। গাছটির ভেঙে পড়ার ফলে একটি বাড়ি বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। তবে কোনোও ক্রমে রক্ষাপান বাড়ির ভেতরে থাকা মানুষেরা। বাড়ির মালিক তাপস সূত্রধর জানান, "এদিন রাতে বেশ কিছুটা ঝোড়ো হাওয়া শুরু হয়। তখন আচমকাই বাড়ির পাশে থাকা একটি বড় গাছ ভেঙে পড়ে বাড়ির টিনের চালের ওপর। সেই মুহূর্তে ঘরের ভেতর বিছানায় শুয়ে ছিল তাঁর ছেলে। গাছ ভেঙে পড়তেই মুহূর্তে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্থ হয়। ঘরের দেওয়ালের ওপরের কিছু ইট ও দেওয়ালের প্লাস্টার ভেঙে পড়ে বিছানার পাশে থাকা টেবিলের ওপর। যদিও এই ঘটনায় তাঁর ছেলের কোনোও ক্ষতি হয়নি। তবে আচমকাই এই ঘটনা ঘটার কারণে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে।" এই ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যদের কাছে ছুটে যান ৪ নং ...

Bangla News: রংবেরঙের এই জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছে শৈশবে! এই টানেই আসছেন অনেকে

ছবি
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো:  একটির ওপর আরেকটি থরে থরে সাজিয়ে রাখা রয়েছে এই সুন্দর রংবেরঙের গাড়ি গুলি। এই গাড়ি হাতে নিলে যেকোনও মানুষ মুহূর্তেই শৈশবের দিনে ফিরে যেতে পারেন। একটা সময় ছিল যখন এই গাড়িগুলি বাচ্চাদের জন্য ছিল অন্যতম খেলনা। তবে আধুনিকতার এই যুগে ধীরে ধীরে কদর হারাচ্ছে এই গাড়ি। বর্তমান সময়ে জেলার মাথাভাঙা মহকুমা এলাকায় শিব রাত্রির মেলা চলছে। আর এই মেলায় দেখতে পাওয়া গেল এই পুরোনো খেলনা গাড়ি গুলি। মাথাভাঙা এক স্থানীয় বাসিন্দা সজল ভট্টাচার্য জানান, "একটা সময় ছিল যখন এই গাড়ি গুলি ছিল বাচ্চাদের অন্যতম খেলনা। তুমি বর্তমান সময়ে আধুনিকতায় এই পুরনো খেলনা গুলি কদর হারাচ্ছে। শিবরাত্রি মেলায় এই জিনিসগুলি দেখতে পেয়ে অনেকটাই খুশি তিনি।" তিনি আরোও জানান, "আগামী দিনেও যেন এই খেলনা গাড়ি মেলায় আসে সেজন্য বিক্রেতাদের আবেদন জানাবেন তিনি। বাচ্চাটা যাতে পুরনো দিনের এই খেলনাটিকে কিনতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য।" তবে আধুনিকতার যুগে কদর হারানো এই পুরনো দিনের খেলনা আজও নস্টালজিয়া তৈরি করে বহু মানুষের মনে। এই খেলনা গাড়ি হাতে নিলেই অনেক...