Dinhata News: নির্বাচনের রেশ না কাটতেই এলাকা থেকে উদ্ধার তাজা বোমা! তীব্র চাঞ্চল্য এলাকায়


ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সারাদিন কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তি দেখতে পাওয়া গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে তাজা বোমাও উদ্ধার হয়েছে একাধিক। গতকালের পর এদিন আবারও একবার তাজা বোমা উদ্ধার হল দিনহাটার পুঁটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায়। দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে এলাকা থেকে।

স্থানীয় মানুষেরা জানান, "এদিন এলাকার এক ব্যক্তি ফনি বর্মনের বাড়ির সামনে থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা পড়ে থাকতে দেখেন। এরপর বাড়ির কাছের ঝোপ থেকে অপর একটি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমা দুটি নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয়।" ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।