Cooch Behar News: চুরি গেল প্রতিমার গহনা ও প্রনামী বাক্সের টাকা! চাঞ্চল্য কোচবিহারে…
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এবার প্রকাশ্যে মন্দিরে চুরির ঘটনায় শোরগোল কোচবিহারে। কোচবিহার শহর সংলগ্ন দক্ষিণ খাগড়াবাড়ির তালতলা এলাকায় কালীমন্দিরে হয়েছে এক ঘটনা। তালা ভেঙে প্রতিমার গহনা এবং প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দা বিপিনকুমার সিংহ রায় জানান, "এলাকার মানুষেরাই এই মন্দিরটি পরিচালনা করেন। শনিবার ভোরে তারা দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে দেখা যায় প্রতিমার গহনা এবং প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়েছে। দ্রুত খবর পাঠানো হয় থানায়। পুলিশ আসলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "একটি চুরির মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।" তবে এর আগেও কোচবিহারের একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটেছে সেটাই এখন জানার বিষয়।