Lok Sabha Election 2024: নিশীথের অর্জিতে সাড়া কমিশনের! দাপুটে নেতার গতিবিধি নিয়ন্ত্রণ করল কমিশন
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: লোকসভা নির্বাচনের শুরুর সময় থেকেই বারংবার উত্তপ্ত হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র। আর এই ঘটনায় দুই দাপুটে নেতার সংঘর্ষের কথা প্রকাশ্যে উঠে এসেছে। তবে নির্বাচন কমিশনের কাছে গতকাল উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এবার সেই আবেদনকে স্বীকৃতি দিয়ে নির্বাচন কমিশন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করল। নির্বাচনের সময় নিজের বিধানসভা এলাকা ছেড়ে উদয়নকে বেরোতে নিষেধ করল কমিশন।
এই কথা জানার পর উদয়ন গুহ জানান, "তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন। কোচবিহার কেন্দ্রের লোকসভা নির্বাচন যেন নিরপেক্ষ হয়। এছাড়া নির্বাচন যদি শান্তিপূর্ণ হয় তবে তিনি নিজেও খুব খুশি হবেন। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন যদি তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ রাখেন। এবং তাঁর চলাফেরার ক্ষেত্রে লক্ষণ রেখা টেনে দেন সেক্ষেত্রে তাঁর কোন আপত্তি নেই।"
তবে তিনি বিতর্ক উস্কি দিয়ে জানান, "নির্বাচন কমিশন যেন তাঁকে এবং নিশীথ প্রামাণিককে বাড়ি থেকে বের করে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে দুজনের বাড়ি তল্লাশি চালায়। যদি দুজনের একজনের বাড়িতে অবৈধ টাকা কিংবা অবৈধ অস্ত্র থাকে। বা কারও বাড়িতে পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা মানুষেরা আশ্রিত থাকে। তবে যাঁর বাড়ি থেকে পাওয়া যাবে তাঁকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয়। তাহলেই তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন নির্বাচন একেবারেই শান্তিপূর্ণ হবে।"
যদিও এই বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বলছেন না তিনি একজন কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটার, সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধি হিসেবে বলছেন বলেই জানান তিনি। কমিশনের পক্ষ থেকে যেভাবে নির্বাচনের একদিন আগে দাপুটে নেতা উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হল। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।