Cooch Behar News: এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা! যা উদ্ধার হল চমকে যাবেন…

ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: শহর কোচবিহার সংলগ্ন রানী বাগান তোর্ষা নদীর ফাঁসিরঘাট। আচমকাই এই এলাকায় ছড়িয়ে পড়ল উত্তেজনা।  ঘটনার সূত্রপাত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরাকে কেন্দ্র করে। পরবর্তী সময়ে এলাকায় ছুটে আসেন কোচবিহার জেলা পুলিশের একাধিক অফিসার। এরপরেই উদ্ধার হয় নিষিদ্ধ মাদক দ্রব্য।

স্থানীয় এক ব্যক্তি আশরাফ রহমান জানান, "এদিন সন্ধ্যায় এক  অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। তাঁদের সন্দেহ হয় সেই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে। এরপর এলাকায় আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে সেই ব্যক্তির কাছ থেকে বেশ কিছুটা নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে। এরপর সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় এলাকা থেকে।"

কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "গোপন তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে এদিন আটক করা হয়। শহর কোচবিহার সংলগ্ন রানী বাগান তোর্ষা নদীর ফাঁসিরঘাট এলাকা থেকে ব্যক্তিকে আটক করে পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনৈক ওই ব্যক্তি কাছ থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার নামের নিষিদ্ধ মাদক দ্রব্য।"

রাজার শহর হিসেবে পরিচিত কোচবিহার শহরের এক আলাদা ঐতিহ্য রয়েছে। তবে বারংবার নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হওয়ার এই বিচ্ছিন্ন ঘটনাগুলি শহরের পরিবেশ নষ্ট করছে। এমনটাই মনে করছেন জেলার মানুষেরা। তবে জেলা পুলিশের তৎপরতায় বারংবার মাদক দ্রব্য উদ্ধার। জেলা পুলিশের সক্রিয়তাকে বারংবার প্রমাণ করে দিচ্ছে।