Lok Shabha Election 2024: কোচবিহারের স্পর্শকাতর বুধ সংখ্যা ১৯৬! জেলায় শুরু ভোটের হওয়া
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: লোকসভা কেন্দ্রে ২০৪৩ টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৬। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় থাকছে কোচবিহার কেন্দ্র। ভোট কর্মীরা নিজেদের মতো করে তাঁরা গুছিয়ে নিচ্ছেন ভোট সামগ্রী। কোচবিহার এক নাম্বার তপশিলি লোকসভা কেন্দ্রের মোট প্রতিদ্বন্দ্বী ১৪ জন। যার মধ্যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এছাড়াও রয়েছে এসইউসিআই, কামতাপুর পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, জাতীয় কংগ্রেস, সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং প্রধান বিরোধী বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
২০২৪ লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে মোট পুরুষ ভোটার সংখ্যা ১০ লক্ষ ১৪ হাজার ৬১৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৯ লক্ষ ৫১ হাজার ৯১৭ জন। বিচার ছাড়া ৩৩ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, "প্রতিটি বুথ কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত পরিমাণ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী টহল দেবে লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকায়।"
নির্বাচন কমিশন যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। যেখানে ভোটের আগে বারংবার উত্তপ্ত হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র। সেখানে এখন দেখার বিষয় একটাই খবরের শিরোনামে উঠে আসা কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট কতটা শান্তিপূর্ণ হয়।