Malda News: রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শন! যা ঘটল মালদহে…
ডেইলি লাইফ ২৪ নিউজ মালদহ ব্যুরো: রাম নবমীর মিছিলে অস্ত্রে প্রদর্শন। মালদহ শহরের পল্লীশ্রী মাঠ থেকে রাম নবমীর একটি মিছিল বের হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং বিজেপির একাধিক নেতা-নেতৃত্ব। আর এই মিছিলেই করা অস্ত্র প্রদর্শন। মিছিলের মধ্যে কারও হাতে দেখা যায় তলোয়ার। আবার কারও হাতে চক্র। যা নিয়ে শুরু ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার জানান, "বিহার, উত্তর প্রদেশের সংস্কৃতিকে বাংলায় আমদানি করছে বিরোধী দল বিজেপি। ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত।"
যদিও অস্ত্র নিয়ে মিছিলের কথা অস্বীকার করেন বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি। তিনি জানান, "আইনের সমস্ত নিয়ম মেনে মিছিল করা হয়েছে। কোন প্রকার অস্ত্র নিয়ে মিছিল হয়নি। ভোটের জন্য তৃণমূল রাজনীতি করতে মিথ্যা কথা ছড়াচ্ছে।"
বর্তমানে রামনবমীর এই মিছিল কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমশ চড়তে শুরু করেছে মালদহ শহরে। ভোটের আগে আবারও উত্তাপ বাড়ছে মালদহে হয়।