News Update: নির্বাচনের জন্য আসছিলেন বাড়িতে! বাস উল্টে আহত বহু পরিযায়ী শ্রমিক
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: বিহারের ইটভাটায় কর্মরত বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছিলেন বাসে। তবে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। পরিযায়ী শ্রমিক ভর্তি বাস উল্টে যায়। এই ঘটনায় আহত হন বেশ কিছু পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের গোবরাছড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনার তলে ছুটে আসে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনীর একটি ইঞ্জিন।
স্থানীয় মানুষরা জানান, "আচমকাই পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে থাকা ধানের জমিতে। বাস উল্টে যাওয়ার সময় বাসের ভেতরে ছিলেন আনুমানিক ৬০ থেকে ৭০ জন পরিযায়ী শ্রমিক। বাসে থাকা সকল যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন যাত্রী।যাত্রীদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় স্থানীয়রাই গাড়ির কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তী সময় দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছে থেকে বাকি যাত্রীদের উদ্ধার করে।"
ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ধানক্ষেতে পড়ে যাওয়া বাসটি জেসিবির মাধ্যমে তোলা হয় ধানক্ষেত থেকে। বর্তমান সময়ে আহত পরিযায়ী শ্রমিকেরা দিলাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ পর্যায় শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে রওনা করা সম্ভব হয়েছে।