News Update: আচমকাই উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা! কি ঘটলো কোচবিহার জেলায় জানুন…


ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পর্ব সম্পন্ন হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। আর এই ভোট পর্ব সম্পন্ন হতেই। রীতিমতো জয়ের উল্লাসে মেতে উঠলেন জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কোচবিহার শহরের দাস ব্রাদার্স চৌপতি থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। 
এই মিছিলটিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে অগ্রিম বিজয় মিছিল। যেটার সম্পর্কে মিছিলের কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। এছাড়া এই মিছিল শুরু হওয়ায় পর মিছিলের নেতৃত্ব দেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।