News Update: অস্তিত্বহীন নম্বর প্লেট লাগিয়ে চলছিল ট্রাক! যা ঘটলো ভারত-বাংলাদেশ সীমান্ত চ্যাংড়াবান্ধায়


ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: এক অস্তিত্বহীন নম্বর প্লেট লাগিয়ে চলছিল ট্রাক। আর সেই ট্রাক দিয়েই বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দরে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মেখলিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। মুহূর্তে খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানায় পুলিশ। তারপর পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।

ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ জানান, "এদিন একটি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের সার্ক রোড দিয়ে যাচ্ছিল। সেই সময় ট্রাক মালিক সমিতির সদস্যরা ওই ট্রাকের নম্বর প্লেটের সঙ্গে চ্যাসিস নম্বর মিলিয়ে দেখার চেষ্টা করলে তাঁদের সন্দেহ হয়। তাঁরা ট্রাকটিকে আটক করে মালিক সমিতির দফতরের সামনে নিয়ে আসেন। তাঁকে খবর দেওয়া হলে তিনিও আসেন দফতরের সামনে। এসে তিনি দেখেন ট্রাক চালক অস্তিত্বহীন নম্বর প্লেট লাগিয়ে বাংলাদেশে পণ্য নিয়ে যাচ্ছিলেন। তারপর তিনি খবর পাঠান মেখলিগঞ্জ থানায়।"

ট্রাক চালককে প্রশ্ন করা হলে সে জানায়, "ট্রাকের মধ্যে যে নম্বর প্লেটটি লাগানো ছিল। সেটির আদতে কোনও অস্তিত্বই নেই। ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ট্রাকটিকে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল।" ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। ট্রাকের মালিক কে? এবং কোন উদ্যেশ্যে ট্রাকটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত করা হচ্ছে।