News Update: আচমকাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট উদয়ন গুহের! তীব্র চাঞ্চল্য দিনহাটায়
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: দিনহাটা মহকুমা হাসপাতালে বর্তমান সময়ে অধিক সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র! জেলা হাসপাতালে রোগী রেফার হলেই দালালের মাধ্যমে পৌঁছে যাচ্ছে নার্সিংহোমে। সেখানেই অপারেশন করছেন খোদ মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। ফলে মোটা টাকা বিল গুনতে হচ্ছে গরীব দুঃস্থ রোগীর আত্মীয় পরিজনদের। এমন অভিযোগ পেয়েই রীতিমত ক্ষুব্ধ হয়ে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর পোস্ট করেছেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি লিখেছেন, "দিনহাটায় কিছু ডাক্তার আবার ডাকাতি শুরু করেছে। এদের দাওয়াই দরকার।" তবে মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় এহেন পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে দিনহাটা জুড়ে।