News Update: ছোট গাড়ির ও বাইকের মুখোমুখি সংঘর্ষ! যা ঘটল তারপর…
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মুহূর্তেই ঘটনাস্থলে মৃত্যু হল এক বাইক চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন ডাওয়াগুড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানতে যায়, 'কোচবিহার থেকে তুফানগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই বাইক চালক। উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছোট গাড়িটির চালক ছিলেন একজন মহিলা। এই ঘটনায় মুহূর্তে মৃত্যু হয় মারুগঞ্জের বাসিন্দা ওই জনৈক বাইক চালকের।"
পুলিশ সূত্রে জানা যায়, "ডাওয়াগুড়ি এলাকায় ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই ঘটনায় ওই মহিলা চালককে গ্রেফতার করা হয়েছে।