Cooch Behar News: সরকারি বাসের পেছনে ধাক্কা বেসরকারি বাসের! ঘটে গেল হাড়হিম করা ঘটনা
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: আচমকাই সরকারি বাসের পিছনে ধাক্কা বেসরকারি বাসের। মুহূর্তে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। ওই পথ দুর্ঘটনার ঘটনায় আহত হয়েছে এক শিশু সহ বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের পুলিশ লাইন সংলগ্ন এলাকায়। ঘটনার পর আহত শিশুটিকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পর যাত্রীদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এদিন ফালাকাটা থেকে কোচবিহার হয়ে দিনহাটার দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। একই রাস্তায় কোচবিহার থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। সেই সময় আচমকাই কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সরকারি বাসটিকে পেছনে সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটি। এই ঘটনায় সরকারি বাসের ভেতরে থাকা এক শিশু সহ আহত হয় বেশ কয়েকজন যাত্রী।"
সরকারি বাসের এক যাত্রী জানান, "সরকারি বাসটি ধীরেই যাচ্ছিল দিনহাটার দিকে যাচ্ছে। আচমকাই পেছন থেকে একটি বেসরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে বাসটিকে। ঘটনায় সরকারি বাসের যাত্রী এক শিশুর মাথা ফেটে যায়। এছাড়া বেশ কয়েকজন হাতে ও মাথায় আঘাত পান। ওই শিশুটিকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় যাত্রীরা সকলেই খুব আতঙ্কিত রয়েছেন।"
দুর্ঘটনাগ্রস্থ সরকারি বাসের চালক জানান, "বেসরকারি গাড়ি গুলি যেভাবে সরকারি গাড়িগুলিকে ওভারটেক করে চলাচল করে। তাতে রীতিমত ঝুঁকি থাকে। এই বিষয় নিয়ে তাঁরা তাঁদের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন।" যদিও ঘটনার পর কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বেসরকারি বাসটিকে আটক করে নিয়ে যায়।