News Update: ধানখেতে যেতেই যা চোখে পড়ল চমকে উঠলেন সকলে! কী ঘটল তারপর…
ডেইলি লাইফ ২৪ নিউজ সিতাই ব্যুরো: আচমকাই উদ্ধার হল এক নিখোঁজ বিশেষভাবে সক্ষম বৃদ্ধের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সিতাইয়ের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিতচাতরা গ্রামে। ঘটনায় শনিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
মৃতের ব্যক্তির ছেলে জানায়, "তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন বেশ অনেকটা সময় ধরে। গত ১ মে থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। এদিন তাঁর মৃতদেহ উদ্ধার হয় একটি ধানখেত থেকে। মৃতদেহটির একাধিক অংশ কুকুর-শেয়ালে খুবলে খেয়ে নিয়েছে।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "এদিন স্থানীয় এক বাসিন্দা ধানখেতে জলসেচের কাজে গিয়ে দেখেন এই মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিতাই থানার পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।" তবে আচমকাই এলাকায় এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।