News Update: রাস্তার পাশে উল্টে গেল ছোট গাড়ি! মুহূর্তে ভয়াবহ পথ দুর্ঘটনা শীতলকুচি এলাকায়
ডেইলি লাইফ ২৪ নিউজ শিতলকুচি ব্যুরো: আচমকাই এক ছোট গাড়ি উল্টে গিয়ে জখম হলেন তিন জন যাত্রী। ঘটনাটি ঘটেছে শীতলকুচি-সিতাই সড়কের নাককাটি এলাকায়। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অনুমান করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় রাস্তার পাশেই নিচু জমিতে গিয়ে গাড়িটি উল্টে যায়।
স্থানীয় বাসিন্দা রুবেল মিঁয়া জানান, "সিতাইয়ের দিক থেকে শীতলকুচির দিকে আসছিল এই ছোট গাড়িটি। হঠাৎ রাস্তার পাশে গিয়ে উল্টে যায় গাড়িটি। আচমকাই ঘটা এই দুর্ঘটনায় একই পরিবারের এক শিশু সহ তিনজন জখম হয়েছেন। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তারপর প্রাথমিক চিকিৎসার পর সকলকে কোচবিহারে স্থানান্তরিত করার নির্দেশ দেন সেখানের কর্তব্যরত চিকিৎসক। যদিও ঘটনায় খবর পেয়ে শীতলকুচি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে যায়।"
শীতলকুচি থানা সূত্র জানতে পারা গিয়েছে, "দুর্ঘটনার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িতে থাকা একটি ছোট শিশুসহ তিনজন আহত হয়েছেন। সকলকে এই কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে।" তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো সেই বিষয়ে সঠিক জানতে পারা যায়নি।