News Update: কোচবিহার পুরসভার গাফিলতিতে উপড়ে পড়লো তরতাজা গাছ! যানজটের সৃষ্টি ব্যস্ত রাস্তায়


ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: বর্তমান সময়ে গাছ রক্ষার বার্তা দেওয়া হয়ে থাকে। কোচবিহার পুরসভার কর্তব্যের গাফিলতি। আর সেই কারণেই তরতাজ একটি গাছ উপড়ে পড়লো রাস্তায়। কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার এলাকা সংলগ্ন পাওয়ার হাউজ চৌপথি। সেখানে পৌরসভার পক্ষ থেকে একটি নিকাশী নালা তৈরির কাজ চলছে। এই কাজ চলাকালীন সময়ে রাস্তার পাশে থাকা একটি গাছের গোড়ার মাটি খুঁড়ে দেওয়া হয়। ফলে এদিন সন্ধের সময় বৃষ্টি নামতেই রাস্তার মধ্যে একটি টোটোর ওপর উপড়ে পড়ে গাছটি। বর্তমান সময়ে গাছ কি রাস্তায় পড়ে থাকার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে চলাচলকারী মানুষদের।

স্থানীয় এক ব্যবসায়ী অমল কর জানান, "এলাকায় একটি নিকাশী নালা তৈরির কাজ চলছে। মূলত সে কারণে গাছের দু'পাশের মাটি তুলে নেওয়া হয়। আর তারপর এদিন সন্ধ্যায় সামান্য বৃষ্টিতে গাছটি উপড়ে পড়ে। বর্তমান সময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে ব্যস্ত রাস্তার উপর গাছটি পড়ে থাকার কারণে। অসুবিধায় পড়তে হচ্ছে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষদের।" পুরোনো মসজিদের এক বাসিন্দা অপু হোসেন জানান, "দীর্ঘ সময় ধরে এই এলাকার বাজারের সমস্ত নোংরা এখানে ফেলা হয়। সম্প্রতি এলাকায় একটি নিকাশী নালা তৈরির কাজ শুরু হয়েছে। আর তার ফলে তরতাজাই গাছটি উপড়ে পড়েছে রাস্তায়। যার কারনে স্থানীয় মানুষ ও রাস্তায় চলাচলকারী মানুষদের অসুবিধায় পড়তে হচ্ছে।"

রাস্তায় চলাচলকারী মানুষেরা দ্রুতই গাছটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলার আবেদন জানিয়েছেন। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও গাছটিকে রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি। যেখানে বারংবার গাছ বাঁচানোর কথা উল্লেখ করা হয়। এবং গাছ কতটা গুরুত্বপূর্ণ তা জানানো হয় সকলকে। সেখানে পুরসভার গাফিলতির ফলে গাছটি উপরে পড়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে পরিবেশ প্রেমীদের মধ্যে।