News Update: পুকুরে স্নান করতে নেমে যা হল দুই মেয়ের সঙ্গে! শোকাহত গোটা এলাকা


ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: আচমকাই পুকুরে ডুবে মৃত্যু হল দুই মেয়ের। ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘুঘুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার গাঙ্গালের কুঠিতে। জলে ডুবে যাওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই। দ্রুত দুজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে জানিয়ে দেন।

এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, "জলে ডুবে মৃত দুই মেয়ের একজনের নাম মৌসুমী পারভিন। তাঁর বয়স ১২ বছর। অপর আরেকজনের নাম নুর বানু তাঁর বয়স ৯ বছর। এদিন দুপুর নাগাদ দুজনেই পুকুরে স্নান করতে যায়। তবে আচমকাই জলে ডুবে যায় দু'জনে। স্থানীয়রা তৎপরতার সঙ্গে দুজনকে উদ্ধার করে জল থেকে। তারপর দ্রুত তাঁদের দুজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে জলে ডুবে যাওয়ার কারণে দুজনের মৃত্যু হয়েছিল।"

কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, "দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে দু'জনের।" তবে আচমকাই দুই মেয়ের এভাবে মৃত্যুতে শোকাহত হয়ে রয়েছেন মৃতের পরিবারের মানুষেরা।