News Update: গণনাকেন্দ্র থেকে আটক বিজেপির এজেন্ট! তুমুল হইচই কোচবিহার লোকসভা গণনা কেন্দ্রে
ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: কোচবিহারের লোকসভা আসনের গণনা কেন্দ্র থেকে বিজেপির এক এজেন্টকে আটক করল পুলিশ। গণনা কেন্দ্রে থেকে দাপুটে ওই বিজেপি নেতা তথা এজেন্ট ব্রজোগোবিন্দ রায়কে আটক করে পুলিশ নিয়ে যায় থানার উদ্দ্যেশ্য। তবে জনৈক ওই বিজেপির এজেন্ট কে কেনো আটক করা হলো। সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছুই জানতে পারা যায়নি। তবে সূত্র মারফত জানতে পারা গিয়েছে, "গণনা চলাকালীন কোন কিছুর বিষয় নিয়ে তিনি অবজেকশন জানিয়েছিলেন। যে কারণে বচসার সৃষ্টি হয়। তারপরে তাঁকে আটক করে নিয়ে যায় গণনা কেন্দ্রে উপস্থিত কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা।"
যদিও পুলিশ কিংবা জেলা শাসকের পক্ষথেকে কোন প্রকার মন্তব্য প্রকাশ করা হয়নি এই বিষয় নিয়ে। তবে বিজেপির এক এজেন্টকে এভাবে আটক করার ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপি শিবিরে।