News Update: হঠাৎ করে এই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ! মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক পরিণতি
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: আচমকারী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ! মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা কলেজ হল্ট সংলগ্ন এলাকায়। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পর স্থানীয় মানুষেরা ছুটে এসে ভিড় জমাতে শুরু করে ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় রেল পুলিশকে ও দিনহাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "মৃত ওই ব্যক্তির নাম প্রবীর ধর। তাঁর বাড়ি দিনহাটা পৌরসভার ১৫ নং ওয়ার্ড এলাকায়। এদিন শিলিগুড়ি জংশনগামী ট্রেনটি যখন বামনহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় দিনহাটা কলেজ হল্টের সামনে ট্রেনটি আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জনৈক ওই ব্যক্তি। দ্রুত খবর পাঠানো হয় মৃত ব্যক্তির পরিবারকে ও রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন ও রেল পুলিশের আধিকারিকেরা। পরিবারের লোকজন তাঁকে চিহ্নিতকরন করেন তারপর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে।"
মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে জানতে পারা গিয়েছে, " কর্মসূত্রে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বেশকিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর একটি দোকান রয়েছে দিনহাটা চওড়াহাট বাজারে। তাঁর দোকান ঠিক মতো চলছিল না। সেই কারনে কিছুদিন ধরে মানসিক চিন্তায় ছিলেন তিনি। তারপরেই এদিন তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।" রেল পুলিশের সূত্রে জন্য গিয়েছে, "জনৈক ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।" তবে ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।