News Update: শাক তুলতে গিয়েই মহুর্তে সবশেষ! যা ঘটল বৃদ্ধার সঙ্গে
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: রেল লাইনের ধারে শাক তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে দিনহাটার বামনহাটে পাথরশন এলাকায়। ঘটনায় মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে মুহূর্তে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ ও বামনহাট জিআরপি এবং আরপিএফ কর্মীরা। মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ। দ্রুত ওই বৃদ্ধার মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দিনহাটায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এদিন বামনহাট পাথরশন এলাকায় রেললাইনের পাশেই শাক তুলছিলেন জনৈক ওই বৃদ্ধা। সেই সময় বামনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। ওই বৃদ্ধার নাম কল্পনা দাস। এবং তাঁর বয়স ৬৫ বছর। তাঁর দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তাঁদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। অপর এক ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং মেয়ে বিবাহিতা। বামনহাট রেলস্টেশন থেকে বামনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছিল। সেই সময় পাথরশন এলাকায় রেললাইনের পাশে শাক তুলছিলেন ওই বৃদ্ধা। ট্রেনটি যে আসছিল তখন তিনি বুঝতে পারেন নি। ফলে মুহূর্তেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের কাছে দেওয়া হবে। তবে মূলত অসাবধানতা বশেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই অনুমান করছে পুলিশ।" তবে স্থানীয় বাসিন্দার এমন মর্মান্তিক পরিণতির কারণে শোকোস্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা। পরিবারের মানুষেরা কান্নায় ভেঙে পড়েছেন।