News Update: সীমান্ত এলাকায় বজ্রপাতের ঘটনা! প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের
ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: দিনহাটার গিতালদহ সীমান্ত এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম এস এনাও। তাঁর বাড়ি মণিপুরে। এদিন ভোরে ইন্দো-বাংলাদেশ সীমান্ত গিতালদহ বর্ডার এলাকায় ডিউটি করছিলেন তিনি। সেই সময় আচমকাই সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তে পরপর দুটি বাজ পড়ার ঘটনায় গুরুতর জখম হন ওই জওয়ান। তারপরেই তাঁর মৃত্যু ঘটে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, "বাজ পড়ার ঘটনায় অচৈতন্য হয়ে পড়েন ওই জওয়ান। তারপর দ্রুত অন্য সেনা জওয়ানরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় দিনহাটা হাসপাতালে। তবে সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক জনৈক ওই জওয়ানকে মৃত বলে জানিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে গিতালদহে ছুটে আসেন বিএসএফের কোচবিহার সেক্টরের ডিআইজি জি এস ধালিয়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "মৃত ওই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে।" ময়নাতদন্তের তদন্তের পর দেহ তাঁর বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।