Cooch Behar News: বাড়ির পাশের গাছের দিকে চোখ যেতেই আতঙ্কে কাঁটা সকলে! যা ঘটল মাথাভাঙা এলাকায়
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: আচমকাই আতঙ্ক ছড়ালো মাথাভাঙা ১ নং পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ির পাশের একটি গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থা পাওয়া গেল এক ব্যক্তিকে। ব্যক্তির নাম নয়ন শীলশর্মা। পচাগর গ্রাম পঞ্চায়েতের নতুন কালিবাড়ি সংলগ্ন এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দ্রুত খবর পাঠানো হয় মাথাভাঙা থানার পুলিশের কাছে। পুলিশ এসে সেই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নতদন্তের জন্য।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, "বাড়িতে এমনিতে কোনোও ঝামেলা ছিল না। গতকাল একসাথে খাওয়া দাওয়াও করেছেন তিনি। তবে গভীর রাত থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির পাশেই একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে পাওয়া যায়। সম্ভবত, মানসিক অবসাদের জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন হয়েছেন তিনি। পড়ে পুলিশের কাছে খবর পাঠানো হলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "মৃত ওই ব্যক্তির বাড়ি নতুন কালিবাড়িতে। ওই ব্যক্তিকে দেহ গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশের কাছে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।" তবে আচমকাই ওই ব্যক্তির এভাবে আত্মঘাতী হওয়ার বিষয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।