Nepal Bus Accident: আচমকাই হারিয়ে গেল নিয়ন্ত্রণ! গভীর খাদে ভারতের বাস! যা ঘটল নেপালে
ডেইলি লাইফ ২৪ নিউজ ডেস্ক: মুহূর্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল ভারতীয় যাত্রীবোঝাই একটি বাস। শুক্রবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নেপালে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ১৪ জনের। আহত হয়েছেন প্রায় ১৬ জন। সূত্রের খবর, "৪০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ওই বাসেটি। যাত্রীরা সকলেই ছিলেন ভারতীয়। বাসটি ছিল উত্তরপ্রদেশের।"
সূত্র মারফত জানা গিয়েছে, "শুক্রবার পোখরা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ বাসটি। পোখরার মাঝেরি রিসর্টে ছিলেন ওই বাসে থাকা ভারতীয় যাত্রীরা। শুক্রবার সকালে বাসটি পুনরায় রওনা দেয় কাঠমাণ্ডুর উদ্দেশে। যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তানাহুন জেলার মারসিংডি নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।" নদীর ধরেই বাসটির খোঁজ মিলেছে।