Bangla News: রংবেরঙের এই জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছে শৈশবে! এই টানেই আসছেন অনেকে
ডেইলি লাইফ ২৪ নিউজ মাথাভাঙা ব্যুরো: একটির ওপর আরেকটি থরে থরে সাজিয়ে রাখা রয়েছে এই সুন্দর রংবেরঙের গাড়ি গুলি। এই গাড়ি হাতে নিলে যেকোনও মানুষ মুহূর্তেই শৈশবের দিনে ফিরে যেতে পারেন। একটা সময় ছিল যখন এই গাড়িগুলি বাচ্চাদের জন্য ছিল অন্যতম খেলনা। তবে আধুনিকতার এই যুগে ধীরে ধীরে কদর হারাচ্ছে এই গাড়ি।
বর্তমান সময়ে জেলার মাথাভাঙা মহকুমা এলাকায় শিব রাত্রির মেলা চলছে। আর এই মেলায় দেখতে পাওয়া গেল এই পুরোনো খেলনা গাড়ি গুলি। মাথাভাঙা এক স্থানীয় বাসিন্দা সজল ভট্টাচার্য জানান, "একটা সময় ছিল যখন এই গাড়ি গুলি ছিল বাচ্চাদের অন্যতম খেলনা। তুমি বর্তমান সময়ে আধুনিকতায় এই পুরনো খেলনা গুলি কদর হারাচ্ছে। শিবরাত্রি মেলায় এই জিনিসগুলি দেখতে পেয়ে অনেকটাই খুশি তিনি।"
তিনি আরোও জানান, "আগামী দিনেও যেন এই খেলনা গাড়ি মেলায় আসে সেজন্য বিক্রেতাদের আবেদন জানাবেন তিনি। বাচ্চাটা যাতে পুরনো দিনের এই খেলনাটিকে কিনতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য।" তবে আধুনিকতার যুগে কদর হারানো এই পুরনো দিনের খেলনা আজও নস্টালজিয়া তৈরি করে বহু মানুষের মনে। এই খেলনা গাড়ি হাতে নিলেই অনেকেই মুহূর্তে নিজেদের পুরনো শৈশবের দিনে ফিরে যান।
Click on Facebook Video Link to see
Click on YouTube Video Link to see