Bangla News: বেপরোয়া গতিতে অটোর পেছনে সজরে ধাক্কা! পরিযায়ী শ্রমিকের আর ফেরা হলো না বাড়িতে

    ছবি সৌজন্য - Internet

ডেইলি লাইফ ২৪ নিউজ কোচবিহার ব্যুরো: এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আঁতকে উঠলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দিনহাটা-কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায়। এই দুর্ঘটনার ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকার মধ্যে। রাস্তা দিয়ে প্যাসেঞ্জার ভর্তি অবস্থায় যাওয়ার সময় অটোর পেছনে ধাক্কা মানে ডাম্পার। এতেই ঘটনাস্থলেই প্রাণ যায় অটোতে থাকা এক ব্যক্তির। আরোও দুই ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, "এদিন একটি অটোতে করে বাড়ি ফিরছিল কিছু পরিযায়ী শ্রমিক। দিনহাটা কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায় অটোটির পেছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার। সেই ধাক্কাতেই অটো থেকে ছিটকে পড়ে যান এক ব্যক্তি। এতেই ঘটনাস্থলে প্রাণ যায় অটোতে থাকা এক ব্যক্তির। আহত হন অটোতে থাকা আরোও দুই ব্যক্তি। এরপর স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর পাঠান। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।"

পুলিশ সূত্রে জানা যায়, "দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম জহুরউদ্দিন শেখ তাঁর বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের বাজার গ্রামে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেওয়া হবে দেহ।" বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় মামলা রজু করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এছাড়া ঘাতক ওই ডাম্পার ও ডাম্পারের চালককে খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।