Bangla News: জীবনের চরম সিদ্ধান্ত নিল যুবতী! তারপর যা করল…
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলিগঞ্জ ব্যুরো: গলার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের ১৬০ আলোক ঝাড়ি ভান্ডানী থান এলাকায়।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "ওই এলাকার এক বাসিন্দা রতন ঋষির মেয়ের নাম রিম্পা ঋষি। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। এদিন রিম্পা আচমকাই নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। পরিবার লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।"
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।" তবে আচমকাই এলাকার এক যুবতীর এইভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা।