Bangla News: পাথরের বেডে যা উদ্ধার হল মেখলীগঞ্জে! আতঙ্কে গোটা এলাকা ও পুলিশ কর্মীরা
ডেইলি লাইফ ২৪ নিউজ মেখলীগঞ্জ ব্যুরো: আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ল মেখলীগঞ্জ এলাকায়। আবারো মেখলীগঞ্জ ব্লকের ভোটবাড়ী এলাকায় উদ্ধার হলো মর্টার শেল। যদিও কোনোও ক্ষয়ক্ষতি হয়নি এলাকায়। তবে ঘটনায় বহু উৎসুক মানুষেরা ভিড় জমান এলাকায়। পরবর্তী সময়ে মেখলীগঞ্জ থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মর্টার শেল উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, "এদিন সকালে একটি পাথরের বেড থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। মনে করা হচ্ছে কিছুটা সময় আগে পাহাড়ে হওয়া হর্পা বান। আর সেই কারনেই সেনা ক্যাম্প থেকে ভেসে আসে এই সব মরটা শেল। এদিন সেই মর্টার শেল উদ্ধার হয় মেখলীগঞ্জ ব্লকের একটি পাথরের বেডে। মর্টার শেল উদ্ধারের খবর স্থানীয়রা থানায় জানায় পুলিশ থানায়। পরবর্তী সময়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।