Political News: DYFI লোকাল কমিটির সভাপতির তৃণমূল কংগ্রেসে যোগদান! বাম শিবিরে বড় ধাক্কা


ডেইলি লাইফ ২৪ নিউজ দিনহাটা ব্যুরো: ডিওয়াইএফআই সভাপতি ইব্রাহিম মিঞা এবং তাঁর দুই সহযোগী সূর্য বর্মন ও সাদ্দাম হোসেনের তৃণমূল কংগ্রেসে যোগদান। এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "ইব্রাহিম মিঞা দীর্ঘ দিন ধরে সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তাঁর হাতেখড়ি। তিনি বামনহাট এলাকায় ডিওয়াইএফআই-এর একজন পরিচিত মুখ ছিলেন। সূর্য বর্মন এবং সাদ্দাম হোসেনও দীর্ঘ দিন ধরে সিপিএমের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের এই আকস্মিক দলত্যাগ সিপিএমের জন্য একটি বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। তাঁদের দলত্যাগ সিপিএমের সাংগঠনিক কাঠামোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।"

যোগদান অনুষ্ঠানে তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, "তৃণমূলে যোগদান নতুন কিছু নয়। তবে আজ যাঁরা যোগদান করলেন, তাঁদের যোগদান সিপিএমের জন্য একটি বড় ক্ষতি। মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগদান করেছেন।"

তৃণমূলে যোগদান করে ইব্রাহিম মিঞা জানান, "ছাত্রজীবন থেকে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পুরনো কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান। এই কারনেই তাঁর এই সিদ্ধান্ত।" সূর্য বর্মন এবং সাদ্দাম হোসেনও একই সুরে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।